ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৬:৫২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬১১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ২০ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫২৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৩৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬১১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩ হাজার ৩৬৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন।