ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:২২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এই নিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৯ জনে।একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনের।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৯টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৭ জন, বাড়িতে ২ জন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন- তাদের মধ্যে ঢাকায় ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১, রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে শূন‌্য থেকে ১০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬০ বছরের ওপরে ২০ জন রয়েছেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়