দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের ১৬৫তম দিনে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৩ হাজার ৭৮১ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ৭ জন।
বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকালের চেয়ে আজ ৪১৩ জন কম করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ২০০ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৮৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৮৫ হাজার ৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৭ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৫ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৪৩৫ জনের। গতকালের চেয়ে আজ ৩৬১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৭৮ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৬৩০ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৪৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
-জেডসি
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়











