ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৩:৪৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৫ প্রাণ। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ৩১৬ জনের।এর মধ্যে নতুন করে তিন হাজার ২৯০ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই লাখ আট হাজার ১৭৭ জন।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।এতে করোনার শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে তিনজন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে দুজন, সিলেটে একজন, রংপুরে চারজন, ময়মনসিংহে একজন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়