ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৮:০৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় একদিনে আরো ৪৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪৬ প্রাণ। এতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৪০ জনে। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছে আরো তিন হাজার ২০০ জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন।আর নতুন তিন হাজার ২৩৪ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার ৮২৫ জন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি