ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ১৬:৫৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৪৫ প্রাণ। তাদের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী একজন। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ২৮ জনের।এর মধ্যে নতুন করে তিন হাজার ৮৮১ জনসহ মোট সুস্থ হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা পরীক্ষা হয় ১৪ হাজার ১৫৩টি। এই নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭০ হাজার ১৯১টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এই পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ১৬৯ জন (৭৮ দশমিক ৬৭ শতাংশ) এবং নারী ৮৫৯ জন (২১ দশমিক ৩৩ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগের নয়জন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের দুইজন, রংপুর বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের ছিলেন দুইজন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি