দেশে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। আগের দিন এই রোগে ২ জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৫৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৬২ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৮ শতাংশে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৭২ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৭৩ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি