দেশে দ. আফ্রিকান ভ্যারিয়েন্ট করোনার উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার উচ্চসংক্রমণশীল প্রজাতির করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দ্রুতগতিতে করোনা সারাদেশে ছড়িয়ে পড়ছে। দেশে এখন যে ভাইরাসের সংক্রমণ পাওয়া যাচ্ছে তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ধরনের ৮১ শতাংশ মিল রয়েছে।
আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন বুধবার (৭ এপ্রিল) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
গত বছরের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ২৪ মার্চ পর্যন্ত আইসিডিডিআর’বি, আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদফতর যৌথভাবে দেশে কোন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে তা জানতে ১৬ হাজার ২৬৫টি নমুনা রিয়েল টাইম পিসিআর মেশিনে ভাইরোলজি ল্যাবরেটরিতে পরীক্ষা করে। মোট নমুনার মধ্যে দুই হাজার ৭৫১টি নমুনা পজিটিভ শনাক্ত হয়।
গবেষণায় দেখা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি প্রথম যুক্তরাজ্যের প্রজাতির করোনা শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ৫২ শতাংশ নমুনায় যুক্তরাজ্যের প্রজাতির ভাইরাস পাওয়া যায়।
নাটকীয়ভাবে মার্চের তৃতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকার প্রজাতির করোনাভাইরাস শনাক্ত হয়। আর মার্চের চতুর্থ সপ্তাহে এসে ৮১ শতাংশ নমুনায় দক্ষিণ আফ্রিকার প্রজাতির করোনা শনাক্ত হয়।
বর্তমান সারাদেশে করোনা পরিস্থিতি বিবেচনায় আইসিডিডিআর’বির গবেষক করোনার সংক্রমণরোধে দেশের জনগণের প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধান, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, জনসমাগম এড়িয়ে চলা, টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











