দেশে প্রথমবারের মতো ‘শিশু বাজেট’
আপডেট: ০১:৫০ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশে প্রথমবারের মতো আলোর মুখ দেখল শিশু বাজেট। শিশুদের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এমন পাঁচটি মন্ত্রণালয়ের শিশুসংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে ‘শিশুদের নিয়ে বাজেট ভাবনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছর থেকে পরীক্ষামূলকভাবে শিশু বাজেট উপস্থাপনের কথা বলেছিলেন। এইবার তিনি সে প্রতিশ্রুতি পূরণ করেছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আলোর মুখ দেখেছে শিশু বাজেট।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ প্রতিবেদন প্রসঙ্গে বলেন, শিশুদের চাহিদা পূরণ, অধিকার ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত কর্মসূচি, উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমসমূহ বিবেচনায় নেয়া হয়েছে। এ থেকে জাতীয় বাজেটে শিশুদের উন্নয়নে যে বরাদ্দ দেয়া হচ্ছে বা যে সকল কার্যক্রম গ্রহণ ও নীতিকৌশল প্রয়োগ করা হচ্ছে সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।
অর্থমন্ত্রী বলেছেন, একটি পূর্ণাঙ্গ শিশু বাজেট প্রণয়ন করতে হলে সকল মন্ত্রণালয়াধীন শিশু কল্যাণসংশ্লিষ্ট কার্যক্রমকে বিবেচনায় নিতে হবে। তবে সবার আগে প্রয়োজন এসব কার্যক্রম চিহ্নিতকরণ এবং তাদের প্রভাব মূল্যায়নের জন্য একটি উপযুক্ত কাঠামো প্রণয়ন। আমরা এই কাজটি পর্যায়ক্রমে সম্পন্ন করার আশা রাখি।
জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, সরকার ‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর চাইল্ড ফোকাসড বাজেটিং ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এ প্রকল্পের কার্যক্রম জুলাই থেকে শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে শিশুদের কল্যাণে বরাদ্দকৃত সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রিপোর্টিং-এর ক্ষেত্রে অর্থ বিভাগ ও শিশু খাতসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্ষমতা বাড়বে।
০৪.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











