ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে হাজিরা দেশে ফিরছেন।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৫৬টি ফিরতি ফ্লাইটে ৬০ হাজার ৫৮৮ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ফ্লাইট রয়েছে।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৯ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। হজ-পরবর্তী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরবেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করতে সৌদি আরব যান।