ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৬:০১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ১৯ নারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সীমান্ত পথে ভারতে পাচার হওয়া বাংলাদেশের ১৯ নারী দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরে এলো।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এই ১৯ নারীকে হস্তান্তর করে। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ।


এই ১৯ নারীর ১২ জনকে এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার, ৬ জনকে রাইটস যশোর এবং ১ জনকে যশোর মহিলা আইনজীবি সমিতি গ্রহণ করেছে।

হস্তান্তরকালে জানানো হয়, এসব নারীদের ২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করেছিলো।