দেশে বাণিজ্যিকভাবে টিউলিপ ফুল চাষের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
শীতপ্রধান দেশে ফুলটি হরহামেশাই দেখা যায়। কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় দেশে এর দেখা পাওয়া প্রায় অসম্ভব। ফুলটির নাম টিউলিপ। প্রায় অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। তাঁর বাগানজুড়ে ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ।
সম্প্রতি ঠাণ্ডা আবহাওয়ার কারণে দ্বিতীয়বারের মতো টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছেন দেলোয়ার হোসেন। এর মধ্য দিয়ে দেশে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তার বাগানে দোল খাচ্ছে বাহারি রঙের চোখ ধাঁধানো টিউলিপ। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে অনেক দর্শনার্থী।
ফুল দেখতে আসা দর্শনার্থীরা বলেন, আমাদের দেশে এই ফুলটি প্রথম ফুটেছে। তাই আমি আগ্রহ নিয়ে দেখতে এসেছি। এখানে প্রতিদিন অনেক মানুষ আসছে ফুল দেখার জন্য।
টিউলিপ চাষের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, প্রতিটি টিউলিপ ১৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রথমে পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করলেও এখন বাণিজ্যিকভাবে শুরু করেছি।
দেলোয়ার বলেন, এ দেশে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে ভিন্ন সৌন্দর্যের টিউলিপ ফুলের পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা আছে। বাংলাদেশের ফুলের বাজারে গোলাপসহ অন্যান্য ফুলের ভিড়ে ব্যাপকভাবে টিউলিপ ছড়িয়ে দিতে চাই। তাঁর বিশ্বাস, এ দেশে টিউলিপের বড় বাজার তৈরি করা সম্ভব। বড় পরিসরে উৎপাদনে যাওয়াও সম্ভব।
তিনি জানান, এর আগে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে জারবেরা ফুল চাষ শুরু করেছিলেন তিনিই। এখন জারবেরা ফুল বাংলাদেশের বিভিন্ন জেলায় চাষ হচ্ছে। জারবেরার ব্যবহৃত হচ্ছে এখন প্রায় সব অনুষ্ঠানে। সেটিও তিনি নেদারল্যান্ডস থেকে নিয়ে এসে বাংলাদেশ বিশেষ পদ্ধতিতে চাষ শুরু করেছিলেন। এসব চাষাবাদের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।
ফুল চাষ বিষয়ে গাজীপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুব আলম বলেন, আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে তারা বাণিজ্যিকভাবে ফুল চাষ করে লাভবান হতে পারে।
বিদেশি এ ফুলের বাল্ব আনতে অনেক টাকা শুল্ক লাগে। তাই দেশে নজরকারা এ ফুলের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সরকারি সহায়তা চান সংশ্লিষ্টরা।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










