ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:২৪:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

দেশে মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ৩০ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেয়া হয়।

২৭ জুন এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হলেও বিষয়টি আজই জানা গেল।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। এর সংরক্ষণ তাপমাত্রা-১৫ থেকে-২৫ ডিগ্রি সেলসিয়াস। টিকাটি ব্যবহারের আগে দুই থেকো আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং আট থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক এক শতাংশ পর্যন্ত কার্যকর।

বাংলাদেশে এই টিকার স্থানীয় প্রতিনিধি এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায়ই জানা যায়, উপহার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মডার্নার যে ২৫ লাখ ডোজ টিকা দেবে তা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছিলেন বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেয়া হবে।

চতুর্থ টিকা হিসেবে বাংলাদেশে মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আগামী ২ অথবা ৩ জুলাই এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশকে উপহার হিসেবে যে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তা পাঠানোর প্রক্রিয়া শুরুও হয়েছে।

মঙ্গলবার ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে টিকা পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

বিশ্বব্যাপী মহামারী অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পরিবহন শুরু হবে। মহামারীর গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এ ভ্যাকসিন সরবরাহ করা হবে।


-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়