দেশে ৩ বছরে ধর্ষণ বেড়েছে ১২২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আজ পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারা দেশে। তারপর থেকে দিবসটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে। কিশোরী ইয়াসমিন এখনো দেশে নারী নির্যাতনের ভয়াবহতা এবং একই সঙ্গে সম্মিলিত প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছে।
তবে শিক্ষাবিদ, আইনজীবী এবং ভুক্তভোগীরা মনে করেন, নারী নির্যাতন বন্ধের যে প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে ইয়াসমিনকে স্মরণ করা হয়, সেই লক্ষ্য অর্জন থেকে দেশ এখনো অনেক দূরে। নারীর প্রতি শ্রদ্ধাশীল না থাকার সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বহু মাত্রায় নারী নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের তুলনায় অপরাধীর সাজার হওয়ার উদাহরণও কম।
আজ দিবসটি পালন উপলক্ষে দশমাইল রোডে মানববন্ধন করবে বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখা। এই শাখার সভাপতি কানিজ রহমান বলেন, ইয়াসমিনের ঘটনার মতো প্রতিটি ঘটনায় সম্মিলিত প্রতিবাদ করতে পারলে নারী নির্যাতন রোধ করা যেত।
বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, ২০২০ সালের প্রথম ছয় মাসে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, হত্যাসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের মতো বিভিন্ন অপরাধের ১ হাজার ৪৫১টি ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এমন ঘটনা ঘটে ১ হাজার ৭৯৪টি। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর নারী নির্যাতনের হার বেড়েছে প্রায় ২৪ শতাংশ।
বেসরকারী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুসারে, গত তিন বছরে নারী নির্যাতনের মধ্যে অস্বাভাবিক হারে বেড়েছে ধর্ষণ। ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে ধর্ষণ বেড়েছে ১২২ শতাংশ। ২০১৮ সালে ৭৩২, ২০১৯ সালে ১ হাজার ৪১৩ এবং ২০২০ সালে ১ হাজার ৬২৭টি ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গত বছরের ১৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন আনে সরকার। এরপরও ধর্ষণ কমেনি। বেড়েছে অন্যান্য নির্যাতনও।
এ প্রসঙ্গে সমাজের বিশিষ্টজনেরা বলেন, করোনাকালে নারীর প্রতি সহিংসতা যেমন বেড়েছে তেমনি তা বহুমাত্রিক আকার ধারণ করেছে। তারা বলেন, নির্যাতনের শিকার হলেও নারীর পোশাকপরিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে হচ্ছে আলোচনা।
এমন বাস্তবতার মধ্যেও সমাজ-রাষ্ট্র তো নয়ই, পরিবারও নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়ায় না। অনেক ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হলে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা যাচ্ছে না। এ সংস্কৃতি অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে। আবার আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবিলায় ব্যস্ত হওয়ায় নারী নির্যাতনের বিষয়ে মনোযোগ হারাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু বলেন, কোভিডের সময় পারিবারিক সহিংসতা ও প্রযুক্তি ব্যবহার করে নারী নির্যাতন খুব বেড়েছে। পাশাপাশি বেড়েছে শিশুদের ওপর নির্যাতন। এসময় নারীর ওপর পারিবারিক সহিংসতা একটা ভিন্ন মাত্রা পেয়েছে। যৌন সহিংসতা, পারিবারিক কলহ, শারীরিক নির্যাতন, হত্যা, তালাক, যৌতুকের জন্য অত্যাচার, বিকৃত যৌনতাও ভিন্ন রূপে কোভিডের সময় আবির্ভূত হয়েছে। অফিস ও স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে অবসর সময়ে পুরুষ ও শিশুরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে।
কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, এখন সমাজে নারীর প্রতি সহিংসতা একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। নারীর প্রতি সহিংস ঘটনা ঘটলেও তার দিকেই আঙুল ওঠে। তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক আলোচনা উঠে এবং শেষে তাকেই দায়ী করা হয়। নির্যাতনের শিকার নারীর পাশে সমাজ ও রাষ্ট্র তো নয়ই পরিবারও দাঁড়ায় না।
এসময় এমন অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছেন যারা আগে কখনো নির্যাতনের শিকার হয়নি—এমন তথ্য প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। ২০২০ সালের এপ্রিল মাসে প্রকাশ করা জরিপে দেশের ২৭টি জেলায় করা জরিপে দেখা যায়, এসময় ৪ হাজার ২৪৯ জন নারী এবং ৪৫৬ শিশু পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। বাল্যবিবাহ হয়েছে ৩৩টি। জরিপে অংশ নেওয়া ১ হাজার ৬৭২ জন নারী এবং ৪২৪ শিশু আগে কখনো নির্যাতনের শিকার হয়নি।
জরিপের তথ্য অনুযায়ী, স্বামীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৮৪৮ নারী, মানসিক নির্যাতনের শিকার ২ হাজার আট জন, যৌন নির্যাতনের শিকার ৮৫ জন এবং অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন ১ হাজার ৩০৮ জন নারী।
এর বাইরে ধর্ষণের শিকার হয়েছেন চার নারী, হত্যা করা হয়েছে এক জনকে এবং যৌন হয়রানি করা হয়েছে ২০ নারীকে। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়ক অর্পিতা দাস বলেন, লকডাউনে ঘরে থাকা চাকরি হারানো মানুষ নারীর ওপর চড়াও হচ্ছেন।
নির্যাতনের হার গ্রামেই বেশি। স্কুল বন্ধ থাকায়, কাজ না থাকায় এ সময় শিশু নির্যাতনের হার বেশি। কোভিডের সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের মূল দায়িত্বটা ছিল সরকারের।
প্রসঙ্গত, পুলিশের সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার ইয়াসমিনকে (১৩) স্মরণ করে আজ ২৪ আগস্ট দিনটিকে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯৫ সালের এই দিনে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ির উদ্দেশে যাওয়া মেয়েটি ভোররাতে বাস থেকে নামে দিনাজপুর দশমাইল রোডে। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে টহল পিকআপে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন তিন পুলিশ সদস্য।
ইয়াসমিন হত্যার বিচার চেয়ে দিনাজপুরসহ সারা দেশ ফুঁসে ওঠে। ইয়াসমিনের পরিবার বিচারও পায়। ২০০৪ সালে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ফরিদা বেগমের বড় সন্তান ছিল ইয়াসমিন। বেঁচে থাকলে ইয়াসমিনের বয়স হতো ৩৯ বছর। ফরিদা বেগমের এখন দুই ছেলে আছে। পরিবারটি দিনাজপুরের সদর উপজেলার গোলাপবাগ গ্রামে বাস করে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











