দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যা এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দেশের অন্যত্র রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পর্যন্ত একটি ঠাণ্ডা বায়ুপ্রবাহ বিরাজ করছে। এই বায়ুপ্রবাহ বাংলাদেশে উত্তর-পশ্চিম সীমান্তসংলগ্ন এলাকাগুলোর কাছাকাছি রয়েছে বলে কেবল সীমান্ত অঞ্চলগুলোতেই মূলত তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশব্যাপী ঠাণ্ডা এ পরিবেশ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা উপরের দিকে উঠতে শুরু করবে। আরেকটি শৈত্যপ্রবাহ জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে আসতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শীতের এ সময়ে উপরের দিকে ৬৩ নটিক্যাল মাইল (প্রায় ১০০ কিলোমিটার) বেগে জেট উইন্ড নামক প্রচণ্ড ঠাণ্ডা বাতাস বয়ে যায়। এ বাতাসে কোনো আর্দ্রতা থাকে না, এটা খুবই শুষ্ক থাকে। বাতাসের চাপ যদি উপর থেকে নিচের দিকে বেশি থাকে তাহলে এই জেট উইন্ড কিছুটা নিচের দিকে নেমে আসে। তখন শীতের মাত্রা বাড়ে। এ সময় সাইবেরিয়ার দিক থেকে এই ঠাণ্ডা বাতাসটা আসে। এ বাতাস ভারতের দিল্লি হয়ে পশ্চিমবঙ্গের দিকে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ উত্তর-পূর্ব দিকে চলে যায়। তখন সিলেট বিভাগের দিকে তাপমাত্রা হ্রাস পায়। আরেকটি অংশ রংপুর অঞ্চলের দিকে অপেক্ষাকৃত নিচের দিক দিয়ে বয়ে যায়।
এদিকে, পঞ্চগড়ে টানা নয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










