ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা বাড়বে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের সামান্য বৃদ্ধি পেতে পারে।শনিবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে রেকর্ড করা হয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল এবং এর কাছাকাছি এলাকায় অবস্থিত সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বড় একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সঙ্কেত দেখাতে হবে না।সূত্র : বাসস

-জেডসি