দেশের একটি পরিবারও দরিদ্র থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে একটি পরিবারও দরিদ্র থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারছি।
তিনি বলেন, ‘ইতিমধ্যে বর্তমান সরকার যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করছেন এবং দরিদ্রদের স্বাবলম্বী করতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’
আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুরে কর্মহীন হয়ে পড়া সাংস্কৃতিক ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার প্রথম ধাপে মেহেরপুর ও যশোর জেলার ১৫শ’ দরিদ্র পরিবারকে একটি করে গাভি গরু দিবে। সেই গরুর দুধ থেকে সরকারিভাবে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। এতে করে সেই পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে। আপাতত এই প্রকল্পটি দুটি জেলায় চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি জেলায় চালু করা হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মহীন হয়ে পড়া ১২৪ জন সাংস্কৃতিক কর্মীকে ১৩ লাখ ৪৬ হাজার টাকার চেক টাকার চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। একই সময় জেলার ১শ’ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার ও জেলার সকল গ্রাম পুলিশকে পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম ও শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



