দেশের নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৭ বুধবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নেতৃত্ব বিকাশে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো মঙ্গলবার সংসদ ভবনে তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের সময় তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে অতীতে যেমন প্রকল্পভিত্তিক কাজ করেছে, তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপি’র সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশে সংসদ,প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ পদে নারী সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, যা উৎসাহব্যঞ্জক। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল।
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের প্রথম নারী চেয়ারপার্সনের দায়িত্ব পালনের জন্য তিনি স্পিকারকে অভিনন্দন জানান। সফলভাবে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন(আইপিইউ) ও ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স আয়োজন করায় তিনি স্পিকারের ভূয়সী প্রশংসা করেন।
স্পিকার বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করায় স্পিকার ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নারীর নেতৃত্ব বিকাশে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সংসদে ৭২ জন নারী সংসদ সদস্য রয়েছেন। এর মধ্যে ২২ জন সরাসরি এবং ৫০ জন সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত।
তিনি বলেন, বাংলাদেশে নারী ও শিশুদের জন্য প্রত্যেক মন্ত্রণালয়ে আলাদাভাবে বাজেটে বরাদ্দ থাকছে, যার সুফলভোগীরা উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
এ সময় স্পিকার ইউএনডিপি আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো’র বাংলাদেশে কর্মকালীন সময়ের সফলতা কামনা করেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









