দেশের প্রশংসায় ডব্লিউআইইএফ এবং এসইএসিও
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
ওয়াল্ড ইসলামিক ইকনোমিক ফোরাম (ডব্লিউআইইএফ) এবং দক্ষিণ-পূর্ব এশীয় কোঅপারেশন (এসইএসিও) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির ভূয়সি প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ডব্লিউআইইএফ’র সেক্রেটারি জেনারেল আহমদ ফুজি আবদুল রাজ্জাকের নেতৃত্বে ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তারা এ প্রশংসা করেন।
ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র ফাউন্ডেশন নেতৃবৃন্দ ঢাকায় অনুষ্ঠিত ডব্লিউআইইএফ এবং এসইএসিও ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠকে গঠনমূলক আলোচনা করেছেন। মঙ্গলবারে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আঞ্চলিক সহযোগিতা:রূপান্তরিত অর্থনীতি’।
ডব্লিউআইইএফ’র সেক্রেটারি জেনারেল ২০২০ সালে কাতারে অনুষ্ঠিতব্য ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র পরবর্তী সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি ২০২১ সালে ডব্লিউআইইএফ এবং এসইএসিও’র সম্মেলনের জন্য স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রী ডব্লিউআইইএফ এবং এসইএসিও যৌথ উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকের আলোচ্যসূচির প্রশংসা করেন। তিনি বলেন, দেশে আরো শিল্পায়ন ও অধিক কর্মসংস্থানের লক্ষে একশতটি ইকনোমিক জোন প্রতিষ্ঠা করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, এই জোনে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











