ঢাকা, মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানোর ৩ দিন পর লাশ উদ্ধার সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর মুসলিম নারীকে বাংলাদেশে পুশইনে আসাম সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ ৮ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে সোনা। রোববার ভরিতে দাম কমানোর পর সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় মঙ্গলবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।


সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।


সোনার নতুন দাম,২২ ক্যারেট ২,৩৫,১৪৬ টাকা, ২১ ক্যারেট ২,২৪,৫৯০ টাকা,১৮ ক্যারেট ১,৯২,৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতি ১,৫৭,৫২২ টাকা।


এর আগে, রোববার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছিল।


এর আগে, গত ৩ সেপ্টেম্বর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা করা হয়েছিল।


সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে- ২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৭ টাকা।