ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৭:৩৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৪৯ টাকা কমে এখন ৭৭ হাজার ৯৯ টাকা ভরি। আগামীকাল মঙ্গলবার থেকে বাজারে নতুন দর কার্যকর হচ্ছে। সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।

আন্তর্জাতিক বাজার এবং দেশে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম কিছুটা কমে আসায় দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফা কমল স্বর্ণের দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দর ৭৩ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেট মানের দর ৬৩ হাজার ১০২ টাকা। সনাতনী স্বর্ণের দর ৫২ হাজার ৬০৪ টাকা। তবে রুপার দর এক হাজার ৫১৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বুলিয়ন মার্কেটে খাঁটি স্বর্ণের সংকটের কারণ দেখিয়ে চলতি মার্সের শুরুর দিকে দুই দফায় স্বর্ণের দর ভরিতে চার হাজার ৩১৫ টাকা বাড়িয়েছিল বাজুস।