ঢাকা, বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০ আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত নারী টি-২০: র‌্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে বুধবার (২ সেপ্টেম্বর) সোনার নতুন কোনো দাম নির্ধারণ করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে সর্বশেষ নির্ধারিত দামেই আজ দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার দাম কমিয়ে নতুন দর কার্যকর করা হয়। সেই হিসাবে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায়।

অন্যদিকে, সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায়।

বাজুসের নির্ধারিত এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও মজুরি প্রযোজ্য হবে।