ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:০৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

দেশের বাজারে সোনার ভরি আড়াই লাখের পথে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে। ২৫ আগস্ট সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ শুক্রবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২১ হাজার ২৪০ টাকা। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

এর আগে ২২ আগস্ট ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এ দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।

এদিকে চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দামে একাধিকবার সমন্বয় হয়েছে। ২৫ আগস্টের মূল্যবৃদ্ধির পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দামের এই ঊর্ধ্বগতিতে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের ব্যয় আরও বাড়ছে।

আন্তর্জাতিক বাজারের দাম, স্থানীয় তেজাবি স্বর্ণের মূল্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে দেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। ফলে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে পরিবর্তন হলে দেশের স্বর্ণের দামও সমন্বয় করা হয়।