ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৭:২৬:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে গত ২১ আগস্ট দেশের সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানিয়েছিলেন, দেশের প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সংশ্লিষ্ট সংবিধানের ৪(ক) অনুচ্ছেদের বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিট দ করেন তিনি। ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টাঙানোর নজির আদালতে উপস্থাপন করা হয় বলেও তিনি জানান।

-জেডসি