দেশের সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশজুড়ে কারফিউ জারির প্রভাবে উড়োজাহাজে সংকট দেখা দেয়। এতে কয়েকটি এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করে। আবার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় অনেক যাত্রী টিকিট কাটতেও পারেননি। তবে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় টিকিট বিক্রি স্বাভাবিক হয়েছে। এতে দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিকে উড়োজাহাজ সংস্থাগুলো জানায়, ছাত্র আন্দোলনের কারণে গত সোমবার থেকে যাত্রীর চাপ কমতে থাকে। এরপর বৃহস্পতিবার (১৮ জুলাই) অবরোধ এবং পরদিন থেকে টানা সংর্ঘষে যাত্রী সংকট দেখা দেয়। ফলে প্রায় অর্ধেক আসন ফাঁকা রেখে অনেক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। আবার কিছু উড়োজাহাজে আসনের ৩০ শতাংশেরও কম যাত্রী হওয়ায় ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটেছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, যাত্রী সংকটের কারণে তাদের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। গত এক সপ্তাহ ধরে তাদের যাত্রী ৩০ শতাংশের কমে নেমে এসেছিল। এ কারণে গত মঙ্গলবার (২৩ জুলাই) তারা দেশের বিভিন্ন গন্তব্যে পাঁচটি ফ্লাইট বাতিল করে।
নভোএয়ার সূত্র জানায়, ইন্টারনেট সংযোগ না থাকায় গত সোমবার থেকে চাহিদা কমে যায় টিকিটের। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্রায় একই তথ্য জানিয়েছে এয়ারঅ্যাস্ট্রাও।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











