দেশের ১০ জেলায় বন্যার অবনতি হতে পারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৫ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার
দেশের ১০ জেলায় বন্যার অবনতি হতে পারে
দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
অপরদিকে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা এবং উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীরসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদ, নুন খাওয়া ও চিলমারী পয়েন্টে যমুনা নদী, বাহাদুরাবাদ, সারিয়াকান্দি ও কাজিপুর পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। অপরদিকে, ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া মেঘনা অববাহিকার সুরমা নদী সিলেট পয়েন্টে পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টে এবং সোমেশ্বরী নদী, দুর্গাপুর ও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৬টির, হ্রাস পেয়েছে ৩৩টির, অপরিবর্তিত রয়েছে ২টি এবং বিপদসীমার উপরে রয়েছে ৭টির।
সারাদেশে বৃষ্টির গড় ২৫২ মিলিমিটার, মহেশখোলা ২২৩ মিলিমিটার, দূর্গাপুর ১৮২ মিলিমিটার, সুনামগঞ্জ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দেশের ২৩টি জেলার মানুষ বন্যাকবলিত হতে পারে বলে ইতিমধ্যে আভাস দিয়েছে সরকার। এসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্যার্তদের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে বন্যা দুর্গত এলাকায়।
সূত্র : বাসস
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী










