ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১২:০৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

দেশের ৫ কোটি প্রান্তিক মানুষ পেয়েছে চক্ষুসেবা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে সরকার চক্ষু সেবা দিয়েছে।

বৃহস্পতিবার পাঁচটি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ঘরে বসেই মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে এমনটা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে সুস্থভাবে গড়ে তুলতে হলে দরকার সুস্থ মানুষ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণ সেবা পাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে বিনা মূল্যে চোখের চিকিৎসা পায় সেজন্য এই প্রকল্প নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হবে।

করোনার টিকা কার্যক্রমে যেনো কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য টিকা নিতে নাম নিবন্ধন বাধ্যতামূলক বলে জানান সরকারপ্রধান।

-জেডসি