দেশের ৯৬ ভাগ নারীই ভূমি অধিকার থেকে বঞ্চিত
আপডেট: ০৪:০৩ পিএম, ৪ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের জনসংখ্যার ৫০ ভাগ নারী হলেও, এর মধ্যে ৯৬ শতাংশ নারীই ভূমি অধিকার থেকে বঞ্চিত বলে অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতের এক গবেষণায় উঠে এসেছে।
সোমবার (০৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এএলআরডি আয়োজিত ‘নারীর ভূমির অধিকার ও বঞ্চনা: প্রেক্ষিত উত্তরাধিকার আইন’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
দিনব্যাপী চলমান এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আবুল বারাকাত বলেন, আমাদের দেশে মাত্র চার শতাংশ নারী তাদের ভূমি অধিকার পাচ্ছেন। বাকিরা ভূমি অধিকার থেকে বঞ্চিত। নারী-পুরুষ সমঅধিকারের কথা একাধিকবার বলা হলেও, ভূমি অধিকারের বেলায় কিন্তু কোনো সমন্বিত আইন নেই। ধর্মীয় আইন অনুযায়ী সম্পত্তি বন্টন হচ্ছে।
উত্তরাধিকার আইন পরিবর্তন করা উচিত। দেশে হিন্দু নারীরা ভূমি অধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন। তবে এ বিষয়ে গারো সম্প্রদায়ের অবস্থা তুলনামূলক ভালো বলেও জানান তিনি।
এসময় ‘নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির অভিন্ন পারিবারিক আইনের উপর জোর দিয়ে বলেন, প্রগতিশীল পুরুষরা আগেও নারীদের অধিকারের বিষয়ে ইতিবাচক ছিলেন। সমন্বিত একটি পারিবারিক আইন প্রয়োজন। সবাইকে এক সঙ্গে এ আন্দোলন করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিশেষজ্ঞ ড. সীমা জামান, সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিম।
০৪.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










