দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
দেড় ঘণ্টা আকাশে ঘুরল মমতার বিমান, অল্পের জন্য রক্ষা
নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমান। এই দেড় ঘণ্টা আকাশে চক্কর কেটেছে বিমানটি।
পশ্চিমবঙ্গে এখন বিধানসভা নির্বাচনের আবহ চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলও ঘোষণা করেছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনি প্রচার উপলক্ষ্যে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতাতেই বৃহস্পতিবার (২৬ মার্চ) বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের জনসভায় গিয়েছিলেন তিনি।
জনসভা শেষে স্থানীয় সময় বেলা ৩টা ৩৯ মিনিটে দুবরাজপুরের অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে ওঠেন তিনি, বিকাল ৪টার মধ্যেই কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার। বিমানটি পৌঁছেও ছিল, কিন্তু সেসময় ব্যাপক ঝড়-বৃষ্টি ও ঝুঁকিপূর্ণ আবহাওয়া পরিস্থিতির কারণে উড়োজাহাজটি অবতরণের অনুমতি দেয়নি দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ।
অনুমতির প্রত্যাশায় প্রায় আধা ঘণ্টা দমদম ও বিমানবন্দরের আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী বিমানটি। পরে সেটি বেহালার দিকে ঘুরে যায় এবং বেহালা ফ্লাইং ক্লাবে পর পর ৩ বার অবতরণের চেষ্টা করে প্রতিবারই বিফল হয়। পরে ফের দমদম বিমানবন্দরের দিকে ফিরে যায় বিমানটি এবং তারপর স্থানীয় সময় ৫টা ১৯ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করে।
অর্থাৎ নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটে বিমানটি। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সোজা বাড়ি ফিরে গিয়েছেন। গাড়ি থেকে সামান্য হাত নেড়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মন্তব্য করেননি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমানের গতিবিধির উপর নজরদারি চালায় ফ্লাইট রেডার ২৪ ডট কম। সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলকাতা বিমানবন্দরে নামতে না-পেরে মুখ্যমন্ত্রীর বিমান বেহালার দিকে ঘুরে গিয়েছিল। এই দেড় ঘণ্টায় কখনও বিমানের উচ্চতা কমেছে, কখনও বেড়েছে। একাধিক বার দেখা গিয়েছে বিমানটি দক্ষিণের দিকে সরে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে তা দমদমের দিকে ফিরে এসেছে।
মমতা ছোট প্রাইভেট জেটে জেলা সফর করছেন। দীর্ঘ ক্ষণ অবতরণের অনুমতি না পাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমানের জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, কতক্ষণ বিমান আকাশে চক্কর কাটতে পারবে, অনেকেই তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে ফের বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরের দিকে ঘুরে যাবে কি না, তা নিয়েও আলোচনা হয়।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো





