দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর কোরিয়া, সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার দৈনিক সংক্রমণে সোমবার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীর্ষে ছিল উত্তর কোরিয়া, আর কোভিডজনিত অসুস্থতায় ভুগে এদিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে।
বিশ্বে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, সোমবার উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৯৩০ জন এবং এ রোগে সেখানে মৃত্যু হয়েছে ৮ জনের।
অন্যদিকে এ দিন যুক্তরাজ্যে কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১৭৬ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১ জন।
এছাড়া সোমবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৩৭ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ১১২ জন। এ সংখ্যা আগের দিন রোববারের তুলনায় দ্বিগুণেরও বেশি।
রোববার বিশ্বে করোনায় নতুন রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৫৪৮ জনের।
তবে আক্রান্ত-মৃতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সোমবার বেড়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। এ দিন বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ লাখ ৪৩৭ জন। আগের দিন রোববার এই সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ১৮৫ জন।
উত্তর কোরিয়া ও যুক্তরাজ্য ব্যতীত অন্যান্য যেসব দেশে সোমবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা গেছে সেসব হলো— যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ৬৪ হাজার ৪০০ জন, মৃত ১০৭ জন), তাইওয়ান (নতুন আক্রান্ত ৬১ হাজার ৭৫৩ জন, মৃত ২৯ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪২ হাজার ৪৫ জন, মৃত ১৩ জন), জাপান (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৮৪৫, মৃত ২২ জন), ফ্রান্স (মৃত ১২৬, নতুন আক্রান্ত ৫ হাজার ৯৩৬) ও ইতালি (মৃত ১০২, নতুন আক্রান্ত ১৩ হাজার ৬৬৮)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৮০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৯ হাজার ১৫৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫২ কোটি ২৮ লাখ ৪০ হাজার ১৪০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৯০ হাজার ৩১৬ জনের।
এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৯ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৬৪৪ জন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



