দোনাগাজী পদক পেলেন ৬ লেখক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চাঁদপুরের পেশাদার সাহিত্যিকদের সংগঠন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র প্রবর্তিত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ একসঙ্গে প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রাপ্ত এ পদক ৬ গুণী লেখকের হাতে তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন- ২০২২-এ কথাসাহিত্যে পারভীন সুলতানা, কবিতায় শিহাব শাহরিয়ার, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য ও চর্যাগীতিতে শামসুল হুদা।
১০ জুন (শনিবার) সন্ধ্যায় চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেয়া হয়। বংশীবাদক বিল্লাল হোসেনের বাঁশির সুরের মূর্ছনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক নাসরীন জাহান ফিতা কেটে মূল আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি সঞ্চালনা করেন।
nagad
nagad
নাসরীন জাহান বলেন, ‘অনেকদিন ধরে চর্যাপদ একাডেমির বিভিন্ন কার্যক্রম দেখে আসছি। দূর থেকে শুভকামনা জানিয়েছি। তবে মনে মনে খুব ইচ্ছে ছিল এমন একটি আয়োজনে শামিল হওয়ার। আজ সে ইচ্ছে পূরণ হলো।’
প্রধান অতিথির বক্তব্য কাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কবি জাহিদুল হক বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদপুরে যখন প্রথম ঢুকলাম তখন মনে হয়েছে দোনাগাজী যেন আবারও চাঁদপুরে ফিরে এসেছেন চর্যাপদ একাডেমির কর্মযজ্ঞের মধ্য দিয়ে। এর আগেও চর্যাপদ একাডেমির পুরস্কারের অনেক সুনাম শুনেছি। এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।’
কবি আশরাফ আহমদ ও কবি জামসেদ ওয়াজেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক শিউলী মজুমদার, কবি সজীব মোহাম্মদ আরিফ।
প্রশংসাপত্র পাঠ করেন সহসভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি। সংগীত পরিবেশন করেন ইলা ইয়াসমিন।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও চাঁদপুরের কৃতীসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় এ পদক। এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ ও প্রত্যয় হামিদসহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখক দোনাগাজী পদক পেয়েছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আমিন, উপমহাপরিচালক নন্দিতা দাস, অ্যাডভোকেট ইমাম হোসেন টিটু, চিত্রশিল্পী তাফাজ্জাল হোসেন তাফু, অ্যাডভোকেট খালেদ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল আমিন সানি, অর্থ অডিটর আমিন উদ্দিন এবং তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




