দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া, ধাওয়াপারা-নাজিরগঞ্জ এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের এ জি এম সালাউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ভোর সাড়ে ৬টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৮টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও ধাওয়াপারা-নাজিরগঞ্জ নৌরুটে এবং সকাল সাড়ে ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘন কুয়াশা নৌরুটে দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল সোয়া ৫টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোয়া ৮টায় ঘন কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম বলেন, ভোরের দিকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











