দৌলতদিয়ায় আরও এক যৌনকর্মীর জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
দৌলতদিয়ায় যৌনকর্মী পারভীন খাতুনের (৬০) জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের সহযোগিতায় এবার যৌনকর্মী পারভীন খাতুনের (৬০) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া যৌনকর্মীদের গোরস্থানের পাশে এ জানাজা অনুষ্ঠিত হয়। পারভীনের জানাজায় ইমামতি করেন গোয়ালন্দ ঘাট থানা মসজিদের ইমাম মো. আবু বক্কর সিদ্দিকী।
জানাজায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ্জামান। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান (পিপিএম), দৌলতদিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. জলিল ফকির প্রমুখ।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রিনা খাতুন। এরপর যৌনপল্লীতেই তার মৃত্যু হয়। রিনা খাতুনের মৃত্যুর বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানকে জানান, যৌনকর্মীদের সংগঠন ‘অবহেলীত নারী ঐক্য’র নেত্রী ঝুমুর বাড়িওয়ালী। এ সময় যৌনপল্লীতে মাইক দিয়ে শোক সংবাদ প্রচার করা হয়। দৌলতদিয়ার চার-পাঁচ হাজার যৌনকর্মী পারভীনকে দেখতে তার বাড়িতে ভিড় জমান।
প্রসঙ্গত, এর আগে হামিদা বেগম (৬৫), রিনা বাড়িওয়ালীর (৬২) জানাজা অনুষ্ঠিত হয়। গত ৬ ফেব্রুয়ারি হামিদা বেগমের জানাজার মধ্য দিয়ে দৌলতদিয়ার অবহেলিত যৌনকর্মীদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান (পিপিএম) হামিদা বেগমের জানাজার আয়োজন করেন। এরপর গত বৃহস্পতিবার এ পল্লীতে রিনা বাড়িওয়ালীর মৃত্যু হলে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে জানাজা অনুষ্ঠিত হয়।
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি








