ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১১:২৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

দৌলতদিয়ায় করোনার উপসর্গ নিয়ে যৌনকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ওই পল্লী থেকে উপজেলা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর ব্যবস্থা করেছি। এছাড়া রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

-জেডসি