দ্বন্দ্বে শুভশ্রী ও মিথিলার স্বামী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
শুভশ্রী গাঙ্গুলি ও রাফিয়াত রশিদ মিথিলা; একজন কলকাতার অভিনেত্রী, আরেকজন বাংলাদেশের। তবে কাজের সুবাদে তারা একে-অপরের দেশেও জায়গা করে নিয়েছেন, পরিচিতি পেয়েছেন। তাদের মধ্যে আরেকটি মিল হলো, দুইজনেই বিয়ে করেছেন নির্মাতাকে। টলিউডের হিট নির্মাতা রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী, আর মিথিলা বিয়ে করেছেন খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে।
গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গে সৃজিত ও রাজ দু’জনেরই সিনেমা মুক্তি পেয়েছে। আর সেই সিনেমাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব জড়ালেন নির্মাতাদ্বয়।
সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমা ‘এক্স=প্রেম’। অন্যদিকে রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। এর মধ্যে রাজের সিনেমাটি প্রদর্শিত হচ্ছে নন্দনে। যেটা পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। একই প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের জন্য আবেদন করেছিলেন সৃজিতও। কিন্তু তার আবেদন গৃহীত হয়নি।
এ কারণেই ক্ষেপেছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন নির্মাতা। লিখেছেন, ‘একই দিনে মুক্তি পাচ্ছে দুইটি সিনেমা। দুইজনেই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র এক জন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত এবং ন্যায়সম্মতভাবে হয় দুইটি সিনেমাই ছাড়পত্র পাওয়ার কথা, নয়তো কেউ পাবে না। এটা কেন হলো? কারণ, যদিও সব সিনেমাই সমান, তবু কিছু সিনেমা অন্যদের তুলনায় বেশিই সমান।’
সৃজিতের স্পষ্ট ইঙ্গিত রাজের রাজনৈতিক অবস্থানের দিকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের বিধায়ক রাজ। এই সুবাদে তিনি প্রাধান্য পেয়েছেন, এমনটাই সৃজিতের ধারণা।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











