ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:২২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধনে শনিবার চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:৩৪ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন। এর মধ্য দিয়ে অবহেলিত চরাঞ্চলের মানুষের স্বপ্নের দ্বার খুলে যাবে বলে স্থানীয় লোকজন আশা করছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ বলেন, এই সেতু নির্মাণ তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে উন্নয়নের মূলধারায় যোগ হলো চরাঞ্চলের ইউনিয়নগুলোর প্রায় পাঁচ লাখ মানুষ। ১৬ মে প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের পর সেদিনই সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘মহানন্দা নদীর সাহেবের ঘাটে এ সেতু নির্মাণ করা হয়েছে এলজিইডির বৃহত্তর সেতু প্রকল্পের আওতায়। নির্মাণকাজের পুরো টাকার জোগান দিয়েছে সরকার। দেশীয় প্রকৌশলীরাই সেতুর নির্মাণকাজ তত্ত্বাবধান করেছেন। এই সেতু সত্যিকার অর্থেই চরাঞ্চলের সঙ্গে জেলা সদরের সেতুবন্ধন সৃষ্টি করতে পারবে।’ তিনি আরও বলেন, এলজিইডির কোনো সেতুই টোলের আওতায় থাকে না। এ সেতু থেকেও এলজিইডির পক্ষ থেকে কোনো টোল আদায় করা হবে না। তবে স্থানীয় প্রশাসন চাইলে টোল নিতে পারে। ৪৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৪৬ মিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধনকে ঘিরে চরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পৌর এলাকা থেকে সেতুর অন্য পাড়ে যেতেই চোখে পড়ে বেশ কিছু ব্যাটারিচালিত অটোরিকশা। কথা হয় অটোরিকশাচালক চর দেবীনগরের সুলতান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘ছিনু (ছিলাম) নৌকার মাঝি, এখন হয়েছি অটোর ডেরাইভার, হামার তো পোরোমোশন হয়্যাছে। আয়-রোজগারও বাড়তে লাইগ্যাছে এখন থাইক্যাই। ব্রিজ খুললে আরও ম্যালা বাড়বে।’ চরের ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের মুদি দোকানি মিজানুর রহমানকে বাইসাইকেলের পেছনে ও সামনে দোকানের মালামাল নিয়ে ঠেলে চলে যেতে দেখা যায়। নদীর পাড় দিয়ে বাইসাইকেল ওঠাতে তাঁর খুব কষ্ট হচ্ছিল। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মালামাল কিনতে যাওয়া-আসাতেই সময় লাগে ছয় ঘণ্টা। সেতু চালু হলে সময় লাগবে দেড় থেকে দু ঘণ্টা। চরাঞ্চলের দেবীনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বাদরুজ্জামান, ইসলামপুরের মফিজুল ইসলাম ও সুন্দরপুরের নাজির হোসেন জানান, চরাঞ্চলের ছয়-সাতটি ইউনিয়নে আমগাছ ৫০ হাজারের কম নয়। পরিবহন জটিলতার কারণে এত দিন আমের ভালো দাম পাওয়া যাচ্ছিল না। সবজিসহ প্রায় সব কৃষিপণ্যেরই প্রকৃত দাম পেত না কৃষক। এ জন্য সবজির আবাদ কম হতো। এখন অবস্থার আমূল পরিবর্তন হবে। ১৪.০৫.২০১৫