ধর্ষকদের মুক্তি দেয়ায় প্রতিবাদে উত্তাল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
স্পেনে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়েছে উঠেছে দেশ। শনিবার এ রায়ের প্রতিবাদে দেশটির পাম্পলোনায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করল তারা।
আদালত পাঁচ ব্যক্তিকে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করে। এ জন্য তাদের প্রত্যেককে নয় বছর করে কারাদন্ড দেন। কিন্তু পরে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেন আদালত। এইপাঁচ ব্যক্তি নিজেদের ‘উল্ফ প্যাক’ নামে একটি গ্রুপের সদস্য বলে দাবি করে।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালত আসামিদের প্রতি একটু বেশিই ‘দয়ালু’ হয়ে রায় দিয়েছেন। গত বৃহস্পতিবারের এ রায় স্পেনব্যাপী জাতীয় বিক্ষোভের জন্ম দেয়। প্রতিবাদমুখর হয়ে উঠে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোও।
এদিকে নির্যাতনের শিকার তরুণীর বয়স ১৮ বছর। তিনি গত ষাঁড়দৌড় উৎসবের সময় পাম্পলোনায় ধর্ষণের শিকার হন বলে দাবি করেন। তার ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার পর স্পেনজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘কুয়েনতালো’ বা ‘এটি বল’ আন্দোলনে যৌন নিগ্রহের শিকার অনেকেই তাদের অভিজ্ঞতা তুলে ধরছে।
স্পেনের সরকারি আইনজীবীরাও দাবি করেছেন, এ মামলায় আসামিদের কমপক্ষে ২০ বছরের জেল হওয়া উচিত ছিল।
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











