ধর্ষণচেষ্টার মামলায় সাবেক উপসচিব রতন কারাগারে
আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব এ কে এম রেজাউল করিম রতন
ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব এ কে এম রেজাউল করিম রতনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানরগর হাকিম নিভানা খায়ের জেসী আসামির জামিনের আবেদনের শুনানির তারিখ আগামী ১৬ অক্টোবর ঠিক করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে অ্যাডভোকেট অনিমেষ কুমার দাশ জামিনের আবেদন করেন। অন্যদিকে ভুক্তভোগীর পক্ষে অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস জামিনের বিরোধীতা করেন। বিচারক এদিন আংশিক জামিন আবেদনের শুনানি গ্রহণের পর আগামী ১৬ অক্টোবর জামিন শুনানির তারিখ ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার মধুবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। রতন মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।
রতনের বিরুদ্ধে মামলায় অভিযোগ, গত ৭ অক্টোবর এক নারীকে (৩০) তিনি হাজারীবাগ থানার পশ্চিম মধু বাজারের বাসায় ধর্ষণচেষ্টা চালায়। ওইদিনই ভুক্তভোগী হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, একই আসামির বিরুদ্ধে ওই ভুক্তভোগী এর আগেও একটি ধর্ষণের এবং একটি গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



