ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:১২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর ৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে গণধর্ষণের মিথ্যা মামলা করায় এক নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের কৌঁসুলি আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের ২৪ অক্টোবর কামারখন্দ উপজেলার এক নারী একই গ্রামের ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালতে গণধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

পরে তাদের একজন বাদী হয়ে সেই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন।  দীর্ঘ শুনানি শেষে আজ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে সেই নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় সেই নারী আদালতে উপস্থিত ছিলেন।

-জেডসি