ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৬:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ধর্ষণের শিকার গারো তরুণীকে সহযোগিতার আশ্বাস মেয়র আনিসুল হকের

আপডেট: ০৫:৪৪ এএম, ২৩ মে ২০১৫ শনিবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীতে বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার গারো তরুণীর প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি ওই তরুণীকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। মেয়র আনিসুল হক শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর ভাটারা থানায় গিয়ে ধর্ষণের শিকার ওই তরুণীর প্রতি সমবেদনা জানান। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী রুবানা হক ও ওই তরুণীর বোন। পরে আনিসুল হক থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ জানান। উল্লেখ বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আদিবাসী গারো সম্প্রদায়ের ওই তরুণীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয় পাঁচ যুবক। পরে তারা চলন্ত মাইক্রোবাসে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে। ২৩.০৫.২০১৫