ধর্ষণের হুমকিতে কেন্দ্র ছাড়লেন ১২ নারী এজেন্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দারুসসালাম থানার ৯নং ওয়ার্ডে ধর্ষণের হুমকি দিয়ে জাতীয় পার্টির ১২ নারী পোলিং এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১৬টি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলমাস উদ্দীন (ঝুড়ি মার্কা) বলেন, সকাল ৮টায় আমার পোলিং এজেন্টরা বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা বিদ্যানিকেতন ও সিদ্ধার্থ হাইস্কুল কেন্দ্রে প্রবেশ করেন। সাড়ে ৮টায় এই তিন কেন্দ্র থেকে আমার ১২ জন নারী পোলিং এজেন্টকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ধর্ষণের হুমকি দিয়ে কেন্দ্র ছাড়ার নির্দেশ দেয়।
ধর্ষণের হুমকি পেয়ে আমার নারী এজেন্টরা কেন্দ্র থেকে বের হয়ে আসে বলেও জানান তিনি। আলমাস উদ্দীন অভিযোগ করে বলেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে উপস্থিত প্রিজাইডিং অফিসার, পুলিশ ও ম্যাজিট্রেটকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি।
অন্যদিকে বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম বলেন, ভোট শুরুর পর ১৬টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে কাজপত্র কেড়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র পাহারা দিচ্ছেন। তারা তাদের পরিচিত ও চেনা লোক বাদে অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


