ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৫৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ধানমন্ডিতে দুই নারী খুনের ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাটে দুই নারী খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি সুরভি বেগম নামের পলাতক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আশফাক রাজীব হাসান সন্দেহভাজন পলাতক ওই গৃহকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেলে তা জানানো হবে।

গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাটে সংগঠিত জোড়া খুনের পর থেকেই ওই গৃহকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর থেকেই গৃহকর্মী পলাতক হওয়ার পাশাপাশি বাসা থেকে মোবাইল ও স্বর্ণালংকার খোয়া যায় বলেও জানান নিহতের স্বজনরা।

পুলিশ এবং স্বজনদের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে পলাতক সেই গৃহপরিচারিকা জড়িত থাকতে পারে। ওই বাসার সিসিটিভি ফুটেজ থেকে তাকে বাসায় ঢুকতে এবং বেরিয়ে যেতে দেখা গেছে। তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।