ধানমন্ডিতে দুই নারী খুন: নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন ডা. কবীর সোহেল।
রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার দুই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে তাদের দুজনের শরীরেই ধারালো অস্ত্রের একাধিক আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শনিবার বিকেল ৩টার দিকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবীর সোহেল।
ময়নাতদন্ত শেষে মর্গের সামনে থাকা সাংবাদিকদের ডা. কবীর সোহেল বলেন, ‘নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
প্রাথমিকভাবে আপনারা কী ধরনের চিহ্ন পেয়েছেন জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘তাদের নেকে (গলায়) আঘাত ছিল।’
কতগুলো আঘাত ছিল জানতে চাইলে তিনি আরও বলেন, ‘মাল্টিপল ভায়োলেন্সের আঘাত ছিল। যেটাকে আমরা স্টেবল বলি।’
পুলিশের বরাত দিয়ে নিহতদের গলাকাটার বিষয়ে জানতে চাইলে ডা. কবীর সোহেল বলেন, ‘তাদের নেকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে নিহতদের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এবং আরেক সদস্য হলেন-লেকচারার কবীর বিশ্বাস।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে লোবেলিয়া নামে ২৮ নম্বর (নতুন ১৫) রোডের ২১ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাট থেকে আফরোজা বেগমসহ (৬৫) তার গৃহপরিচারিকা দিতির (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন- ওই বাড়ির ইলেক্ট্রিশিয়ান বেলায়েত এবং নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগমের মেয়ের জামাই শিল্পপতি মনিরের সহকারী (পিএস) বাচ্চু।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











