ধামরাইয়ে ৩ শতাধিক নারী পোশাক শ্রমিক অসুস্থ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার
ঢাকার ধামরাইয়ে দুইদিনে ৩ শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এরা সকলেই নারী শ্রমিক। আজ সোমবার নতুন করে আরও শতাধিক শ্রমিক অসুস্থ হন। কসমস এলাকায় স্নোটেক্স পোশাক কারখানায় গতকাল রোববার প্রথম দফায় অসুস্থ হন দুই শতাধিক শ্রমিক।
জানা গেছে, রোববার দুপুরের খাবার খাওয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিদিনের মতো কারখানা থেকে সরবরাহকৃত দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা কাজে যোগ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন শ্রমিক বমি করে অসুস্থ হয়ে পড়েন। তারপর অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ শ্রমিকদের অনেকেই প্রাথমিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা দুলাল জানান, রোববার দুইশত জনের মতো এবং আজ একশ জনের মতো শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। অসুস্থরা সবাই নারী শ্রমিক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজলুল হক জানান, গতকাল আমার এখানে ৬৪ এবং আজ ১০ জন অসুস্থ শ্রমিক ভর্তি হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছেন। খাদ্যে বিষক্রিয়া কিংবা গণ হিস্টেরিয়ার কারণে এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’




