ধেয়ে আসছে সিত্রাং, আতঙ্কে উপকূলের মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে নিম্নচাপ। ‘সিত্রাং’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি ২৫ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরার উপকূলবাসী।
সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি উন্নয়ন বোর্ড-১ ও ২ এর অধীনে ৮২ কিলোমিটার বেড়িবাঁধে ফাটল ও ভাঙন থাকায় চরম ঝুঁকিতে রয়েছে উপকূলবাসী। তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছাস হলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার মতো বড় ধরণের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল থেকেই সাতক্ষীরার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের আওতাধীন প্রায় ৭৮০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এসব বাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৫টি পয়েন্টে ভয়াবহ ভাঙন ও ফাটল রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫৬টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ঘূর্ণিঝড় আশ্রকেন্দ্রগুলো প্রস্তুত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এবং তার বিভাগের অধীনে ৩৮০ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ রয়েছে। এসব এলাকার মধ্যে গাবুরা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতনেখালী, দেবহাটার ভাতশালা ও হাড়দ্দহা এলাকা রয়েছে চরম ঝুঁকিতে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর অধীনে প্রায় ৪০০ কিলোমটিার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪০ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এসব বাঁধের মধ্যে সাতক্ষীরার ১০ কিলোমিটার ও বাকি ৩০ কিলোমিটার খুলনা জেলার কয়রায় অবস্থিত।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদরের কিছু অংশ এবং শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বেশ কিছু বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। পাউবোর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











