নওগাঁ জেলায় ক্রমাগত বাড়ছে সরিষার চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নওগাঁ জেলায় ক্রমাগত সরিষা চাষ বাড়ছে। মাঝখানে কৃষকরা সরিষা চাষে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কয়েক বছর ধরে তারা সরিষা চাষে অধিক মনোনিবেশ করছেন। গত ৫ বছরে নওগাঁ জেলায় সরিসা চাষের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৪৩০ হেক্টর।
কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হোসেন জানিয়েছেন বর্তমানে সরক্রা সরিষা চাষে উৎসাহিত করতে কৃষকদের প্রণোদনা প্রদান, বাজারে সরিষার ভালো মূল্য পাওয়া, নতুন নতুন উন্নত জাতের উ™ভাবনের ফলে ফলন বৃদ্ধি এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা উত্তোলন করেই তাঁরা ঐ জমিতে বোরো চাষ করতে পারছেন।
কৃষি বিভাগের সূত্রমতে চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। নওগাঁ জেলায় ২০১৮-২০১৯ মৌসুমে ২৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল।২০১৯-২০২০ মৌসুমে ৩১ হাজার ১শ ৭৫ হেক্টর জমিতে, ২০২০-২০২১ মৌসুমে ৩১ হাজার ৩২০ হেক্টর জমিতে এবং ২০২১-২০২২ মৌসুমে ৩৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।
চলতি ২০২২-২০২৩ মৌসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে সরিষা অবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলাভিত্তিক ধার্য়কৃত লক্ষ্যমাত্রার পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৩১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৫৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ১২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ৩০৮ হেক্টর, পত্নিতলা উপজেলায় ৬ হজার ৪৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ২৩৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪ হাজার ৫১০ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৪৭০ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৩শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৭৫ হেক্টর। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৭ হাজার ৪০৫ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।
নওগাঁ জেলায় বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল







