নওগাঁয় বন্যায় ৫৬৩টি পুকুর ও দিঘী ভেসে গেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
নওগাঁয় বন্যায় ৫৬৩টি পুকুর ও দিঘী ভেসে গেছে
নওগাঁ জেলায় চলতি বছরের বন্যায় ৫ উপজেলায় ৩১৮ জন চাষির ৫৬৩টি পুকুর এবং দিঘী ভেসে গেছে। এর ফলে পুকুর ও দিঘীর মালিকদের ২৫ কোটি ৫ লক্ষ ২৪ হাজার টাকা ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন, জেলায় ৩১৮ ব্যক্তির মালিকানাধীন ৩৭১ দশমিক ৩৭ হেক্টর জলাশয়ের আয়তন বিশিষ্ট এসব পুকুরের ২৪ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকা মূুল্যের ১ হাজার ৬শ ৫৮ মেট্রিক টন মাছ, ৫০ লক্ষ ৪ হাজার টাকা মূুল্যের ৩৩ লক্ষ ২ হাজার পোণা ভেসে গেছে। এ ছাড়াও ১ লক্ষ টাকা মূুল্যের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
সূত্রমতে সদর উপজেলায় ৭৯ জন মালিকের ১৩৪টি পুকুর দিঘী ভেসে গেছে। ৪৭ দশমিক ৮১ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ২ কোটি ৪৩ লক্ষ টাকা মূুল্যের ১৭৫ দশমিক ৫১ মেট্রিক টন মাছ বন্যার পানিতে ভেসে গেছে।
মান্দা উপজেলায় ৫০ জন মালিকের মোট ৭০টি পুকুর দিঘী ভেসে গেছে। ১৪ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ৫১ লক্ষ ২৪ হাজার টাকা মূুল্যের ৪২ দশমিক ৭০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
রানীনগর উপজেলায় চলতি বছরের বন্যায় ২৯ ব্যক্তির মালিকানাধীন মোট ৩২টি পুকুর দিঘী বন্যার পানিতে ভেসে গেছ। মোট ৬ দশমিক ৯৬ হেক্টর আয়তনের জলা বিশিষ্ট এসব পুকুর থেকে ১৫ লক্ষ ৭৪ হাজার টাকা মূুল্যের ১৩ দশমিক ১২ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
আত্রাই উপজেলায় ১৪৬ ব্যক্তির মালিকানাধীন মোট ৩০৭টি পুকুর দিঘী ভেসে গেছে। এর ফলে ২৮৫ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ২১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৪শ ১০ মেট্রিকটন মাছ এবং ৫০ লক্ষ টাকা মূুল্যের ৩৩ লক্ষ পোণা ভেসে গেছে।
পোরশা উপজেলায় ১৪ ব্যক্তির মালিকানাধীন ২০টি পুকুর দিঘী ভেসে গেছে। এর ফলে ১৭ দশমিক ৬০ হেক্টর আয়তনের জলা বিশিষ্ট পুকুর দিঘী থেকে ২৯ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ১৭ দশমিক ২০ মেট্রিকটন মাছ, ৪ হাজার টাকা মূুল্যের ২ হাজার পেণা ভেসে গেছে এবং ১ লক্ষ টাকার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


