ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২:৫৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

নওগাঁয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আপডেট: ০৮:৩৫ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

1415948864স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নওগাঁ : জেলার ধামইরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার অর্জনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
থানায় এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হরিচরণ রবিদাস (৬৫) ও তার নিঃসন্ত্রান স্ত্রী মালতি রবিদাস (৫৫) রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে এনজিও থেকে উঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হরিচরণ মালতির হাত-পা বেঁধে গলায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, হরিচরণ রবিদাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
১৪.০৭.২০১৫