নওশীন- হিল্লোলের ঘরে নতুন অতিথি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌয়ের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের মা হয়েছেন নওশীন, হিল্লোল হয়েছেন বাবা।
যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিলোল্লের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।
ছবির ক্যাপশনে নওশীন লেখেন, সর্বশক্তিমানের কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমাদের শিশু কন্যার জন্ম ১৩ জুলাই নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে।
নওশীন আরও জানান, উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নেয় তার সন্তান। বর্তমানে মা এবং শিশু দু’জনেই ভালো আছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
এর আগে, গেল ২৬ জুন মা হতে যাওয়ার খবর জানান নওশীন নিজেই। ২৫ জুন নিউ ইয়র্কে আয়োজন করা হয় নওশীনের ‘বেবি সাওয়ার’। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।
উল্লেখ্য, টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন ও হিল্লোল। অভিনয়ে তারা দু’জনেই সাফল্য পেয়েছেন। তবে অনেকদিন ধরে এই ভুবনে তাদের পদচারণা নেই। দুজন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নওশীন নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।
নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা প্রথম সন্তান সন্তান এলো দুজনের ঘরে।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











