নগদ গ্রাহকদের জন্য এলো ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ডাক বিভাগের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদের গ্রাহকদের জন্য এলো ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা’। দেশের ক্রমবর্ধমান ই-কমার্স খাতে ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটার সুযোগ এবং দ্রুততম সময়ে পণ্য ও সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে প্ল্যাটফর্মটি।
নগদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মানসম্মত পণ্যসম্ভার নিয়ে ‘নগদ মেলা’ এখন গ্রাহকদের অনলাইন কেনাকাটার সেবা দিয়ে যাবে। এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় আছে বেসরকারি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট লাইনস’।
নগদ বলছে, গ্রাহকেরা এখন থেকে নগদ অ্যাপ থেকে সহজেই ‘নগদ মেলা’ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ-এ প্রবেশ করে ‘নগদ মেলা’ অপশনটি বাছাই করতে হবে। অথবা যেকোনো আগ্রহী ক্রেতা সরাসরি https://nagadmela.com ওয়েবসাইটে ভিজিট করেও কেনাকাটা করার সুযোগ পাবেন।
গ্রাহকদের পছন্দের ছয়টি জনপ্রিয় ক্যাটাগরিতে ১০ হাজারেরও বেশি পণ্য নিয়ে সাজানো হয়েছে ‘নগদ মেলা’। ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডস, লাইফস্টাইল পণ্য, বাচ্চাদের জামাকাপড় ও খেলনা সামগ্রী, পারসোনাল কেয়ার থেকে ঘর সাজানোর নানা রকম পণ্য পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।
এছাড়া ঈদকে সামনে রেখে ‘নগদ মেলা’ সাজানো হয়েছে বাছাই করা দেশি-বিদেশি ১০ হাজারেরও বেশি পণ্যসম্ভার নিয়ে। উৎসবের এই মৌসুমে পণ্যগুলো কিনতে গ্রাহকেরা চাঁদরাত পর্যন্ত উপভোগ করতে পারবেন ৬০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি ডেলিভারি পার্টনার হিসেবে ই-কুরিয়ারের দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ‘নগদ মেলা’।
এ বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে ‘নগদ মেলা’র মতো উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, নগদ ও ডট লাইনসের এই পার্টনারশিপের সুফল আমাদের গ্রাহকেরা উপভোগ করবেন, যা দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।
‘নগদ মেলা’ গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ একটি মার্কেটপ্লেস যা তৈরি করা হয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমন্বয়ে। এর মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করে দৈনন্দিন প্রয়োজনীয় সব কেনাকাটা সম্পন্ন করতে পারবেন।
‘নগদ মেলা’ থেকে কেনাকাটাসহ দারুণ সব অফার উপভোগ করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে। এই প্ল্যাটফর্মের অভিযোগ ও ব্যবস্থাপনাসহ সব ধরনের গ্রাহক সেবা ডট লাইনস দ্বারা পরিচালিত হবে।
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা






